| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বায়ার্নের তীক্ষ্ণ নজরে কভারাতসখেলিয়া

  • আপডেট টাইম: 06-05-2026 ইং
  • 15013 বার পঠিত
বায়ার্নের তীক্ষ্ণ নজরে কভারাতসখেলিয়া

কভারাতসখেলিয়া ইউরোপীয় ফুটবলে এখন বেশ পরিচিত নাম। খভিচা কভারাতসখেলিয়া নাপোলি ও পিএসজিতে নিজের জাদু দেখানোর পর এবার ছোট ভাই তোর্নিকে কভারাতসখেলিয়াকে নিয়ে শুরু হয়েছে কাড়াকাড়ি। ১৬ বছর বয়সী এই জর্জিয়ান ফরোয়ার্ডকে বায়ার্ন মিউনিখ নিজেদের যুব উন্নয়ন প্রকল্পের অংশ করতে আনুষ্ঠানিকভাবে আগ্রহ প্রকাশ করেছে । তোর্নিকে ইতোমধ্যেই বায়ার্নে পাড়ি জমিয়েছেন বায়ার্ন কর্তৃপক্ষের সাথে আলোচনার জন্য ।

বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা নিজেদের প্রজেক্ট সম্পর্কে ধারণা দিতে দিনামো তিবিলিসির এই তরুণ প্রতিভাকে নিয়ে করেছে বৈঠকের আয়োজন। তোর্নিকের ওপর শুধু বায়ার্ন নয় ইউরোপের আরও কয়েকটি বড় ক্লাব প্রতিনিয়ত নজর রাখছে

আরও পড়ুন-

বোর্ড সভায় গুরুত্ব পাচ্ছে নির্বাচনের রূপরেখা

নিজের ক্যারিয়ারের আলোচনার জন্য তোর্নিকে যখন মিউনিখে অবস্থান করেছেন, ঠিক তখনই চ্যাম্পিয়নস লিগের হাই-ভোল্টেজ সেমিফাইনালের দ্বিতীয় লিগে বায়ার্নের মুখোমুখি হতে চলেছে তার বড় ভাইয়ের ক্লাব পিএসজি। প্রথম লিগে বায়ার্নের বিপক্ষে ফরাজি জায়ান্টদের এই তারকা ৫-৪ গো্লের ব্যবধানের জয়ে জোড়া গোল করে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

এফ এ/আয়না 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪