সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গত মাসে নতুন দায়িত্ব পেয়েছিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পর। আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচনের আয়োজন করা এই কমিটির মূল দায়িত্ব।
আরও পড়ুন-
টাকা কি আমার চল্লিশায় দেবেন : নাসুম
অ্যাডহক কমিটির সভাপতি আসন্ন নির্বাচনে লড়াই করার ঘোষণা আগেই দিয়েছিলেন। আজ (বুধবার) দুপুর দুইটায় আবারও বিসিবি কার্যালয়ে বোর্ড সভাতে বসতে যাচ্ছেন ১১ সদস্যের অ্যাডহক কমিটি। আজ থেকে কাউন্সিলর ফর্ম পাওয়া যাবে, যা চলবে ১০ তারিখ পর্যন্ত।
এ আলোচনাসভায় ২০২৫ সালে বিপিএলের ফিক্সিং ইস্যু নিয়ে আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। নতুন অ্যাডহক কমিটি দায়িত্ব নেওয়ার পর এটি তাদের চতুর্থ বোর্ড সভা হলেও এবার আলোচ্যসূচিতে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে নির্বাচনের রূপরেখা।
এফ এ/আয়না