পারিশ্রমিক নিয়ে ঝামেলার এখনও সমাধান হয়নি বাংলাদেশ প্রিমিয়ার লিগের সবশেষ আসরের । সিলেট টাইটান্সে খেলা জাতীয় দলের স্পিনার নাসুম আহমেদকে তার প্রাপ্য বুঝিয়ে না দেয়ার অভিযোগ তুলে নাসুম জানিয়েছেন তার চুক্তির ৩৫ লাখ টাকা ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ এখনও পরিশোধ করেনি।
বিপিএল ২০২৫-২০২৬ মৌসুমের খেলোয়াড়দের পাওনা সংক্রান্ত বিষয়ে সিলেট টাইটান্স গত মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয়ে চূড়ান্তভাবে সুরাহা হয়েছে এমনটাই জানিয়েছিল। নির্ধারিত চুক্তি অনুযায়ী, বি-ক্যাটাগরিতে ক্রিকেটার নাসুম আহমেদের মোট পাওনা ছিল ৩৫ লক্ষ টাকা, যার সম্পূর্ণ অংশ সিলেট টাইটান্স ইতিমধ্যে তাকে পরিশোধ করেছে এবং বর্তমান প্রেক্ষাপটে উক্ত ক্রিকেটারের কোনো বকেয়া পাওনা প্রতিষ্ঠানের নিকট অবশিষ্ট নেই।
আরও পড়ুন-
এদিকে সোমবার (৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে নাসুম এখনও ৩৫ লাখ টাকা পান নি দাবি করে সিলেট ফ্র্যাঞ্চাইজি মালিক মাহিদুল ইসলাম সামির সঙ্গে হোয়াটসঅ্যাপ কথোপকথনের স্ক্রিন রেকর্ড ফেসবুকে পোস্ট করে বলেন, ‘হ্যালো টাইটান্স। আমার ৩৫ লাখ টাকা তো দিয়েছেন, সরাসরি চুক্তির বাকি ৩৫ লাখ টাকা কি দিবেন? নাকি মরার পর চল্লিশার সময় দিবেন? দিলেও সেটা আমাকে জানাবেন দয়া করে, যেন আমি আমার ফ্যামিলিকে বলে যেতে পারি সিলেট টিম মালিক মাহিদুল ইসলাম সামি আমার টাকা দিবে আমি মরার পর।’ ।
সিলেট টাইটান্সের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা ফাহিম আল চৌধুরীকে উদ্দেশ্য করে নাসুম লিখেছেন, ‘একটু সময় হলে দয়া করে ভয়েসগুলো শুনবেন-আপনাকে নিয়ে আমি কী কী কথা বলেছি, আর তারা আমার সঙ্গে কী কথা বলেছে। আপনার কাছে আমার কিছু চাওয়ার নেই। আপনি একটা দল গড়ে তুলেছিলেন সেই জায়গা থেকে ছোট ভাই হিসেবে আমার টাকাগুলো যেন পাই দেখবেন।’
এফ এ/আয়না