| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরের গুরুদাসপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম: 05-05-2026 ইং
  • 144058 বার পঠিত
নাটোরের গুরুদাসপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে অভিযান চালিয়ে ইয়াবা সহ সবুজ শেখ নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চন্দ্রপুর তুলাধুনা বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি কুমারখালি গ্রামের আলম শেখের ছেলে।

পুলিশ জানায়,আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৯৯ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম জানান,মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

রাশিদুল/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪