| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভালুকায় সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিকের মৃত্যু

  • আপডেট টাইম: 05-05-2026 ইং
  • 149149 বার পঠিত
ভালুকায় সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিকের মৃত্যু

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ৫ টার দিকে ভরাডোবা-ঘাটাইল সড়কের নিঝুরী নামকস্থানে শ্রমিকবাহী বাসটি নিয়ন্ত্রণ হারালে এ দূর্ঘটনা ঘটে। 

 স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় ভরাডোবা -ঘাটাইল সড়কের নিঝুরী নামক স্থানে রাসেল এপ্যারেলস লিমিটেডের শ্রমিকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেলে এতে ৩০ জন শ্রমিক আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাসেল মিলের পোশাককর্মী মোছাঃ রুকসানা আক্তার (৩০) মারা যায়। নিহত রুকসানার ভালুকা উপজেলার বগাজান গ্রামের খোরশেদ আলমের স্ত্রী। 

নিহতের চাচাতো ভাই জাহাঙ্গীর আলম জানান, নিহত তার জেঠাতো বোনের দুটি সন্তান রয়েছে। তিনি রাসেল মিলে চাকুরী করতেন। বাড়ী থেকে আধা কিলোমিটার দূরে সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান।

ফজলে/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪