ইংলিশ প্রিমিয়ার লিগে পেপ গার্দিওয়ালার দলকে ৩-৩ গোলে আটকে দিয়েছে এভারটন। আর্সেনালের সামনে ২২ বছরের শিরোপা খরা কাটানোর সুযোগ থাকলেও তাদের বড় দুশ্চিন্তার নাম ম্যানচেস্টার সিটি। এভারটন গার্দিওয়ালার দলকে আটকে দেয়ায় কিছুটা স্বস্তিতে আর্সেনাল।
এভারটনের মাঠে সোমবার (৪ মে) খেলার শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে ম্যানসিটি। প্রথমার্ধের ৪৩ মিনিটে জেরেমি ডোকু-র বাঁ পায়ের শটে এগিয়ে যাওয়া সিটিজেনরা মনে করেছিলো ম্যাচটি সহজেই জিতে নেবে। কিন্তু বিরতির পর দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় এভারটন। ফরাসি ফরোয়ার্ড থিয়ের্নো ৬৮ মিনিটে সমতা ফেরান। ৭৩ মিনিটে জেক ও’ব্রায়েনের গোলে স্বাগতিকরা এগিয়ে গেলে পুরোপুরি দৃশ্যপট বদলে এভারটনের হাতে চলে যায় ম্যাচের নিয়ন্ত্রণ। ৮৬ মিনিটে ব্যারির করা দ্বিতীয় গোলে ব্যবধান আরও বাড়ায় এভারটন।
পিএসএলে কে কোন পুরস্কার জিতলেন
গার্দিওলার দল মাত্র ১৩ মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে চাপে পড়লেও হাল ছাড়েনি। আর্লিং হলান্ড গোল ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দিলে অতিরিক্ত সময়ে ডোকুর দ্বিতীয় গোল সিটিকে হার থেকে বাঁচায়। ৩৫ ম্যাচ শেষে আর্সেনালের পয়েন্ট ৭৬, আর ৩৪ ম্যাচে সিটির পয়েন্ট ৭১। গানাররা এই ড্রয়ের ফলে দীর্ঘ ২২ বছরের তাদের শিরোপা খরা কাটানোর স্বপ্নকে আরও জোরালো করেছে।