চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। পর্যায়ক্রমে জেলা সদর থেকে কুমিল্লার লালমাই পর্যন্ত প্রায় ২৭০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছে সড়ক বিভাগ।
রোববার (৩ মে) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়।
অভিযানে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন যৌথভাবে অংশ নেয় এবং সার্বিক সহযোগিতা প্রদান করে।
এর আগে সড়ক বিভাগের পক্ষ থেকে সংশ্লিষ্ট এলাকাগুলোতে নোটিশ প্রদান করা হয় এবং অবৈধ স্থাপনা স্বেচ্ছায় সরিয়ে নিতে মাইকিং করা হয়।
অভিযান চলাকালে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ফলে যাত্রীদের ভোগান্তি বাড়ে।
জাকির/ হাফিজ/আয়না নিউজ