যুক্তরাষ্ট্রে প্রবাস জীবন কাটাচ্ছেন চিত্রনায়িকা মৌসুমী। যুক্তরাষ্ট্রে বসে না থেকে সেখানে তিনি পুরোদমে নতুন কাজ ‘কন্ট্রাক্ট ম্যারেজ’সিনেমা নিয়ে ব্যাস্ত সময় কাটাচ্ছেন। প্রবাস জীবনের এক কঠিন বাস্তবতার গল্প থাকবে সিনেমায়। বাংলাদেশের নারীরা প্রবাসে যাওয়ার জন্য চুক্তিভিত্তিক বিয়েতে আবদ্ধ হয় যা সাধারণত স্থায়ী হয় না। বিবাহিত নারীরাও কোনো কোনো ক্ষেত্রে স্বামীকে ছেড়ে বিদেশে পাড়ি জমান এই আশায় যে পরিবারকে ভাল রাখতে পারবে। কিন্তু বাস্তবে চুক্তিভিত্তিক বিয়েতে প্রবাসে যাওয়া নারীরা কীভাবে টিকে থাকেন সে সংগ্রামের পেছনের গল্প নিয়েই এ সিনেমা।
‘কন্ট্রাক্ট ম্যারেজ’ আগামী ১৫ মে মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। সিনেমায় মৌসুমীর বিপরীতে অভিনয় করেছেন নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীর। যুক্তরাষ্ট্রে ২০২৩ সাল থেকে শুরু হয় কন্ট্রাক্ট ম্যারেজের শুটিং সাসপেন্স থ্রিলারধর্মী সিরিজটিতে মৌসুমীর চরিত্রকে ঘিরে আবর্তিত হবে গল্প যেখানে বাংলাদেশকে তুলে ধরা হয়েছে নারীর মর্যাদা ও সম্মানকে সামনে রেখে।
আরও পড়ুন-
চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে গত মার্চে ছাড়পত্র পেয়েছে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’। যুক্তরাষ্ট্র, কানাডাসহ বেশ কিছু দেশে মুক্তি পাবে সিনেমাটি। এই সিনেমার মাধ্যমে দুই বছর পর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মৌসুমী অভিনীতসিনেমা। সর্বশেষ ২০২৪ সালে মুক্তি পেয়েছিল মৌসুমী অভিনীত ‘সোনার চর’ সিনেমাটি ।
এফ এ/আয়না