| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শনিবার থেকে নাটোরে শুরু হয়েছে নতুন কুঁড়ি স্পোর্টস

  • আপডেট টাইম: 03-05-2026 ইং
  • 149298 বার পঠিত
শনিবার থেকে নাটোরে শুরু হয়েছে নতুন কুঁড়ি স্পোর্টস

নাটোর প্রতিনিধি : দেশের ক্রীড়াক্ষেত্রে উন্নয়ন এবং তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে সরকারের উদ্যোগে শনিবার (২ মে) শুরু হয়েছে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬। 

এদিন বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি দেশব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

অনুষ্ঠানটি সারা দেশে একযোগে সরাসরি সম্প্রচার করা হয়।এর অংশ হিসাবে নাটোর জেলা স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানটি বড় পর্দায় প্রদর্শনের আয়োজন করা হয়।

এ উদ্যোগকে কেন্দ্র করে সারাদেশে ক্রীড়ামুখী পরিবেশ সৃষ্টির অংশ হিসেবে নাটোর জেলা প্রশাসনের আয়োজনে শনিবার বিকালে নাটোর স্টেডিয়ামে জেলা ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর শুভ সূচনা করা হয়। 

উৎসবমুখর এ আয়োজনে উপস্থিত ছিলেন, নাটোর জেলা পরিষদের  প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, নাটোরের  অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ও পৌর প্রশাসক আরিফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবুল হায়াত, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল উদর কুমার শাহা, জেলা ক্রীড়া অফিসার রাকিবুল ইসলাম এছামী, নাটোর পৌর সভার  সাবেক মেয়র শেখ এমদাদুল হক আল মামুন,বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ,বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন ক্লাবের খেলোয়ারা।

পরে উদ্বোধনী এ খেলায় গুরুদাসপুর উপজেলা দল ও বাগাতিপাড়া উপজেলা দলের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এ খেলায় নির্দিষ্ট সময় কোন পক্ষ গোল করতে না পারায়, খেলাটি ট্রাইব্রেকারে গড়ায়।

 ট্রাইব্রেকারে ৪-৩ গোলে গুরুদাসপুর উপজেলা দলকে পরাজিত করে বাগাতিপাড়া উপজেলা দল বিজয় অর্জন করে। 

 এ আয়োজনে বিভিন্ন উপজেলা  ও পৌরসভা থেকে আগত কিশোর-কিশোরীরা নানা খেলাধুলায় অংশগ্রহণ করে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে।

সান্টু/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪