| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অস্কার ট্রফি নিয়ে নাজেহাল কান্ডে ক্ষুব্ধ নির্মাতা

  • আপডেট টাইম: 02-05-2026 ইং
  • 18635 বার পঠিত
অস্কার ট্রফি নিয়ে নাজেহাল কান্ডে ক্ষুব্ধ নির্মাতা

নির্মাতা প্যাভেল তালানকিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জার্মানি যাওয়ার সময় ‘মিস্টার নোবডি অ্যাগেইনস্ট পুতিন’ তথ্যচিত্রের জন্য পাওয়া নিজের অস্কার ট্রফিটি নিয়ে পড়েন বিপাকে। ট্রফিটি  চেক ইনের সময় হারিয়ে যায় নির্মাতার কাছ থেকে।   

ট্রফিটি বিমানবন্দর কর্তৃপক্ষ খুঁজে পাওয়ার আগেই সেখানে ঘটে যায় এক নাজেহাল কাণ্ড। বিমানে ওঠার সময় তার ৩.৮ কেজি ওজনের মর্যাদাপূর্ণ অস্কারের ট্রফিটি নির্মাতার নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে বিমানবন্দরের নিরাপত্তাকর্মীদের এমন চাপের মুখে চেক-ইন ব্যাগেজে   ট্রফিটি দিতে বাধ্য হন প্যাভেল তালানকিন। পরে সেখান থেকে অস্কারের ট্রফিটি হারিয়ে গেলে ট্রফিহীন নির্মাতা প্যাভেল তালানকিন জার্মানির ফ্রাঙ্কফুর্টে অবতরণ করে বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনে কড়া প্রতিক্রিয়া দিয়ে নির্মাতা বলেন,একটি অস্কারকে তারা কীভাবে অস্ত্র হিসেবে বিবেচনা করতে পারে।

আরও পড়ুন-

সঞ্জয় দত্তের ‘আখরি সওয়াল’ ঘিরে বিতর্ক

হারিয়ে যাওয়া অস্কারের ট্রফিটি খুঁজে পেয়ে সংশ্লিষ্ট এয়ারলাইন কর্তৃপক্ষ সংবাদ মাধ্যম বিবিসিকে জানিয়েছে,ট্রফিটি বর্তমানে তাদের হেফাজতে রয়েছে এবং দ্রুতই তা মালিকের কাছে হস্তান্তর করা হবে। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর একটি রুশ স্কুলে যুদ্ধের প্রচারণা বা প্রোপাগান্ডা নিয়ে নির্মিত ‘মিস্টার নোবডি অ্যাগেইনস্ট পুতিন’ তথ্যচিত্রের জন্য অস্কারটি পেয়েছিলেন প্যাভেল তালানকিন। উগ্রবাদ ছড়ানোর অভিযোগে রাশিয়া এই তথ্যচিত্রটি তিনটি স্ট্রিমিং প্ল্যাটফর্মে নিষিদ্ধ করেছে।

এফ এ/আয়না

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪