| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইউএনও অফিসের কর্মকর্তাকে বেঁধে সরকারি কোয়ার্টারে দুর্ধর্ষ ডাকাতি

  • আপডেট টাইম: 02-05-2026 ইং
  • 151009 বার পঠিত
ইউএনও অফিসের কর্মকর্তাকে বেঁধে সরকারি কোয়ার্টারে দুর্ধর্ষ ডাকাতি

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের উপ- প্রশাসনিক কর্মকর্তাকে বেঁধে সরকারি কোয়ার্টারে ডাকাতির ঘটনা ঘটেছে।

শনিবার (২ মে) ভোরে উপজেলা চত্বরে সরকারি কোয়ার্টারে উপ-প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল ইসলামের বাসায় এ ঘটনা ঘটে। এসময় নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায় ডাকাত দল।

ভুক্তভোগী উপ-প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, ভোররাতে বৃষ্টি হচ্ছিলো সেসময় রাত আনুমানিক ৩টার দিকে মুখে গামছা দিয়ে মুখ বাধাঁ তিনজনের একটি ডাকাত দল তার বাসার জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। প্রত্যেকের হাতেই দেশীয় অস্ত্র ছিল। তারা অস্ত্রের মুখে তাকে জিম্মি করে বেঁধে ফেলে। এরপর ডাকাতরা তার স্ত্রীর গলা থেকে সোনার চেন, হাতের আংটি, রুপার নূপুর এবং ঘর থেকে নগদ ২০ হাজার টাকা ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

ডাকাতরা চলে গেলে ভুক্তভোগীদের চিৎকারে পাশের কোয়ার্টারের লোকজন বিষয়টি টের পেয়ে তাদের উদ্ধার করেন এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে গুরুদাসপুর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে।

এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, উপজেলা পরিষদের প্রাচীরের পাশ থেকে খোয়া যাওয়া দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।#

রাশিদুল/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪