| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অভিনেতা থেকে নেতা থালাপতি বিজয়

  • আপডেট টাইম: 02-05-2026 ইং
  • 18718 বার পঠিত
অভিনেতা থেকে নেতা থালাপতি বিজয়

দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা থালাপতি বিজয়। রাজনীতিতে প্রথমবার অংশ নিয়েই বড় সাফল্যের আভাস দিচ্ছেন। তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন শেষ হতেই ভোটের বন্যায় ভাসলেন থালাপতি, প্রথম নির্বাচনেই করলেন বাজিমাত। দক্ষিণী এই তারকা তার নিজের দল ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’ নিয়ে  প্রথমবার নির্বাচনে অংশ নিয়েছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী এম কে স্টালিন এর প্রতিদ্বন্দ্বী হিসেবে। রাজনৈতিক সমীকরণে নির্বাচনের আগে বিজয়ের জনসভায় বিপুল সমর্থক উপস্থিতি নতুন মাত্রা যোগ করে।বুথফেরত জরিপ বলছে প্রায় ৯৮ থেকে ১২০টি আসন পেতে পারে ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’। যদি তাই হয় তাহলে বড় পরিবর্তন আসতে চলেছে তামিলনাড়ুর রাজনীতিতে।

বিভিন্ন সংস্থার জরিপ অনুযায়ী, অভিনয় ছেড়ে রাজনীতিতে নাম লেখানো থালাপতি বিজয়ের দল টিভিকে-র সম্ভাব্য আসন জয়ে রয়েছে ভিন্নতা। পিপল ইনসাইটের জরিপ বলছে ৩০-৪০টি আসন, রিপাবলিক-পি মার্কের হিসাব অনুযায়ী ১৬-২৬টি আসন, এনডিটিভি-পিপলস পালসের জরিপ মতে ১৮-২৪টি এবং ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার হিসাব মতে ৯৮-১২০টি আসন পেলে সরকার গঠনে বড় ভূমিকা রাখতে পারে দলটি।

আরও পড়ুন-

৫৮ দিন বন্ধ থাকার পর বাণিজ্যিক ফ্লাইট চালু তেহরানে

দুর্নীতি বিরোধী বার্তা, সুশাসন এবং তরুণদের ক্ষমতায়নের ওপর ভিত্তি করে চালানো বিজয়ের হাই-ভোল্টেজ প্রচারণা তামিলনাড়ুর দীর্ঘদিনের রাজনৈতিক মেরুকরণকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। কামাখ্যা অ্যানালিটিক্সের মতো কিছু জরিপ বিজয়কে ‘কিংমেকার’ হিসেবেও দেখছে। বিজয়ের এই রাজনৈতিক অভিষেক তামিলনাড়ুর ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।

চলচ্চিত্র জগত থেকে এসে অভিষেক নির্বাচনে ইতিহাস গড়ে থালাপতি বিজয় কি শেষ পর্যন্ত ক্ষমতার সিংহাসন স্পর্শ করতে পারবেন? নাকি শক্তিশালী বিরোধী দল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন।  তা জানতে এখন শুধু অপেক্ষা আনুষ্ঠানিক ফলাফলের। 


এফ এ/আয়না


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪