| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোর জাতীয় শ্রমিক দলের আয়োজনে মে দিবস পালিত

  • আপডেট টাইম: 01-05-2026 ইং
  • 153164 বার পঠিত
নাটোর জাতীয় শ্রমিক দলের আয়োজনে মে দিবস পালিত

নাটোর প্রতিনিধি : নাটোরে যথাযোগ্য মর্যাদায়  র‌্যালি ও আলোচনা সভার  মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’। শুক্রবার (১ মে) সকালে নাটোর জেলা প্রশাসন ও জাতীয় শ্রমিক দলের  আয়োজনে  পৃথক শোভাযাত্রা, আলোচনা সভার আয়োজন করে। 

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ ও নাটোর সদর-নলডাঙ্গা আসনের সংসদ সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। 

এর আগে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক কার্য্যলয় চত্তর ও জেলা বিএনিপির কার্য্যলয় চত্তর  বিভিন্ন শ্রমিক সংগঠন র‌্যালি বের করে । র‌্যালিটি শহরের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিণ শেষে নাটোর জেলা পরিষদ হল রুমে জাতীয় শ্রমিক দলের আয়োজনে এক আলোচসা সভা অনুষ্ঠিত হয়। 

এতে জেলা শ্রমিক দলের সভাপতি আবু রায়হান ভুলুর সভাপত্বিতে  জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, সদস্য সচীব আসাদুজ্জামান আসাস বক্তব্য রাখেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর  পৌর সভার সাবেক মেয়র ও বিএপি নেতা কাজী শাহ আলম, এমদাদুল হক আল মামুন, শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মজিদ, শ্রমিক সংগঠনের উপদেষ্টা হাবিবুল ইসলাম হেলালসহ অন্যরা।   

উল্লেখ্য, মহান মে দিবসের ইতিহাসের সূচনা ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকদের ঐতিহাসিক আন্দোলনের মধ্য দিয়ে। শিল্প বিপ্লব-পরবর্তী সময়ে শ্রমিকদের দিনে ১০ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত কাজ করতে বাধ্য করা হলে তারা ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে সংগঠিত হয়ে ওঠে। ওই বছরের পহেলা মে দেশজুড়ে ধর্মঘট ও বিক্ষোভ শুরু হয়, যার কেন্দ্রবিন্দু ছিল শিকাগো।

সান্টু/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪