| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাগর-রুনি হত্যা মামলা: তদন্তে হাইকোর্টের আরও ৬ মাস সময়

  • আপডেট টাইম: 26-04-2026 ইং
  • 451 বার পঠিত
সাগর-রুনি হত্যা মামলা: তদন্তে হাইকোর্টের আরও ৬ মাস সময়

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুমি হত্যা মামলার তদন্তে আরও ৬ মাস সময় দিয়েছেন হাইকোর্ট। রোববার (২৬ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত বছরের ২৩ অক্টোবর মামলার তদন্ত সম্পন্ন করতে ৬ মাস সময় দেয়া হয়েছিলো যার মেয়াদ আজ শেষ হওয়ার কথা ছিলো।

দির্ঘ ১৩ বছরেও মামলার কোনও প্রকার অগ্রগতি না হওয়ায় আদালতের এই সিদ্ধান্ত নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

শনানি চলাকালে রিটকারী আইনজীবী শিশির মনির ও মঞ্জিল মোরশেদ তদন্ত কর্মকর্তাকে আদালতে সশরীরে হাজির হওয়ার আবেদন জানান।

 তবে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল আদালতকে জানান, তদন্ত কর্মকর্তা একটি প্রতিবেদন জমা দিয়েছেন এবং পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের জন্য আরও ৬ মাস সময় চেয়েছেন।

শুনানি চলাকালে রিটকারী আইনজীবী শিশির মনির ও মঞ্জিল মোরশেদ তদন্ত কর্মকর্তাকে আদালতে সশরীরে হাজির করার আবেদন জানান। 

তবে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল আদালতকে জানান, তদন্ত কর্মকর্তা একটি অগ্রগতি প্রতিবেদন জমা দিয়েছেন এবং পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের জন্য আরও ৬ মাস সময় চেয়েছেন।

অ্যাটর্নি জেনারেল ক্ষোভ প্রকাশ করে বলেন, ১৩ বছরেও একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের চার্জশিট দিতে না পারার বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক।

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় নৃশংসভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মামলাটির তদন্তভার এ পর্যন্ত একাধিক সংস্থার হাতে গেছে। বর্তমানে একটি উচ্চপর্যায়ের টাস্কফোর্স কমিটি তদন্ত কার্যক্রম পরিচালনা করছে। তবে দীর্ঘ সময়ে শতাধিকবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় পিছিয়েছে, যা বিচারপ্রক্রিয়া নিয়ে জনমনে হতাশা তৈরি করেছে।

নতুন সময়সীমার মধ্যে তদন্ত শেষ করে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে বলে আশা করা হচ্ছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪