| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গুরুদাসপুরে দুগ্ধ খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • আপডেট টাইম: 29-04-2026 ইং
  • 156115 বার পঠিত
গুরুদাসপুরে দুগ্ধ খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি : দুগ্ধ খামারকে লাভজনক ও টেকসই করতে নাটোরের গুরুদাসপুরে ‘আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বেলা ১২টার দিকে উপজেলার বিয়াঘাট পরিষদ হলরুমে ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে খামারিদের আধুনিক পদ্ধতিতে গরু পালন, সুষম খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, কৃত্রিম প্রজনন, দুধ উৎপাদন বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর খামার পরিচালনার বিভিন্ন কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

এসময় ব্রাক ডেইরি এন্ড ফুড প্রজেক্ট এর আঞ্চলিক ব্যবস্থাপক ডা. মো. আবু বকর সিদ্দিক, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. আমিনুল ইসলাম, ব্রাক ডেইরি এন্ড ফুড প্রজেক্ট এর ভেটেরিনারি সার্জন ডা. সুজন কুমার নায়েক রায়, মিল্ক কালেকশন এলাকা ব্যবস্থাপক বাবুল চন্দ্র রায়সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

রাশিদুল/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪