| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকাকে ক্লিন ও গ্রিন সিটিতে রূপান্তর করা হবে : প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম: 29-04-2026 ইং
  • 160673 বার পঠিত
ঢাকাকে ক্লিন ও গ্রিন সিটিতে রূপান্তর করা হবে : প্রধানমন্ত্রী

ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরীতে পরিণত করতে একাধিক উদ্যোগ নেয়া হয়েছে বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এসব তথ্য তুলে ধরেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সংসদ সদস্য মো. আবুল কালাম ঢাকাকে ক্লিন ও গ্রীন সিটি হিসেবে গড়ে তোলার পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে প্রধানমন্ত্রী জানান, স্থানীয় সরকার বিভাগের অধীনে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি বলেন, নাগরিক সচেতনতা বৃদ্ধিতে নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান জোরদার করা হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিকায়নের অংশ হিসেবে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনগুলোতে ল্যান্ডস্কেপিং, সবুজায়ন ও সচেতনতামূলক গ্রাফিতি যুক্ত করা হচ্ছে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় রোড মিডিয়ান, সড়ক দ্বীপ ও খালি জায়গায় বৃক্ষরোপণ কার্যক্রম চলছে। একই সঙ্গে মাতুয়াইল ল্যান্ডফিলকে সার্কুলার ইকোনমি ভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা ও জ্বালানি উৎপাদন কেন্দ্রে রূপান্তরের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় আগামী পাঁচ বছরে পাঁচ লাখ গাছ রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের খালি জায়গাগুলোতে ব্যাপক বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।

বায়ুদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ যৌথভাবে আধুনিক বাস সার্ভিস চালুর পাশাপাশি ২৫০টি ইলেকট্রিক বাস চালুর পরিকল্পনা নিয়েছে বলেও জানান তিনি।

এছাড়া অবৈধ ইটভাটা বন্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, নদী ও খাল দূষণ রোধে ইটিপি স্থাপন বাধ্যতামূলক করা এবং বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে বর্জ্য পরিশোধন ব্যবস্থার রিয়েল-টাইম মনিটরিং চালু করা হয়েছে।

সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে রাস্তার মিডিয়ান, খালের পাড় ও উন্মুক্ত স্থানে বৃক্ষরোপণ অব্যাহত রয়েছে। সরকারের লক্ষ্য, সমন্বিত এসব উদ্যোগের মাধ্যমে ধীরে ধীরে ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরীতে রূপান্তর করা।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪