| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিয়োগপত্রের দাবিতে শাহবাগে উত্তেজনা, শিক্ষক-পুলিশ মুখোমুখি

  • আপডেট টাইম: 26-04-2026 ইং
  • 167228 বার পঠিত
নিয়োগপত্রের দাবিতে শাহবাগে উত্তেজনা, শিক্ষক-পুলিশ মুখোমুখি

রাজধানীর শাহবাগ এলাকায় নিয়োগপত্রের দাবিতে বিক্ষোভে নেমেছে প্রাথমিকের শিক্ষকরা। রোববার (২৬ এপ্রিল) সকাল ১০ টা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা শাহবাগ মোড়ে জড়ো হতে থাকেন তারা। এতে করে গুরুত্বপূর্ণ এই সড়কে তীব্র যানজটের সৃস্টি হয়। 

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দির্ঘদিন যাবৎ নিয়োগ প্রক্রিয়া শেষ হলেও এখনো তাদের হাতে নিয়োগপত্র দেয়া হয়নি। কর্তৃপক্ষের বারবার আশ্বাসের পরও তা বাস্তবায়ন করা হয়নি। তাই তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। 

এদিকে,পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পরে পুলিশ তাদের সড়ক থেকে সরে যাওয়ার নির্দেশ দিলে শিক্ষকরা তা অমান্য করলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এসময় ধাক্কাধাক্কি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে। 

পুলিশ জানিয়েছে, জনদুর্ভোগ এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখেতে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

অন্যদিকে বিক্ষোভরত শিক্ষকরা দ্রুত নিয়োগপত্র না দেয়া হলে ফের কঠোর কর্মসূচির হুঁশিযারি দিয়েছেন।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪