| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে যুবককে গুলি করে হত্যা

  • আপডেট টাইম: 25-04-2026 ইং
  • 289 বার পঠিত
অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে যুবককে গুলি করে হত্যা

নানার বাড়ির খামারে সামাজিক অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে চট্টগ্রামের রাউজানে কামরুজ্জামান বাবলু (৩৫)  নামে এক যুবককে গুলি করে হত্যার খবর পাওয়া গেছে। শনিবার (২৫ এপ্রিল) ভোরে রাউজান আলীখিল ডিএনও ব্রিক ফিল্ডের পাশে এ ঘটনা ঘটে। নিহত বাবলু রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের ঢালার মুখ এলাকার আবুল নঈম সওদাগর বাড়ির আবুল কালাম সওদাগরের ছেলে। 

বাবলু শুক্রবার রাতে তার বাড়ি থেকে কিছুটা দূরে নানার বাড়ির খামারে দাওয়াত খেয়ে শনিবার ভোরে সেখান থেকে বন্ধুসহ কয়েকজনকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরার পথে জঙ্গল রাউজান আলীখিল ডিএনও ব্রিকফিল্ডের পাশে সড়কের উপর তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।  মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাবলুকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন-   

রেললাইনে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু

দিনমজুর বাবলু এলাকায় অন্যায়, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বেশ সোচ্চার ও প্রতিবাদী হওয়ায় এলাকার বেশ কয়েকজন সন্ত্রাসী তাকে হত্যার হুমকি দিয়ে আসছিল বলে জানিয়েছেন বাবলুর বাবা আবুল কালাম সওদাগর। এ বিষয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি। 

রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম বলেছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।   


এফএ/ আয়না  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪