| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে নাটোরে গণমাধ্যম কর্মীদের সাথে আলোচনা

  • আপডেট টাইম: 24-04-2026 ইং
  • 165 বার পঠিত
ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে নাটোরে গণমাধ্যম কর্মীদের সাথে আলোচনা

নাটোর প্রতিনিধি : নাটোরে ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত গণমাধ্যম কর্মীদের নিয়ে ‘সিভিক স্পেস, মিডিয়া রিপ্রেজেনটেশন এন্ড সিভিল সোসাইটি এনগেজমেন্ট’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৩টায় শহরের এক চাইনিস রেস্তোরাঁয় বেসরকারি উন্নয়ন সংস্থা আমরাই পারি, লাস্টার, নীডা, অর্পা এবং পিকেএসএস সমন্বিতভাবে এই সভার আয়োজন করা হয়।

সভায় ‘আমরাই পারি জোট’ -এর প্রধান নির্বাহী জিনাত আরা হকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, আমরাই পারি জোটের কনসালটেন্ট সঞ্জয় দে এবং সদস্য মারুফিয়া নূর, নাটোরের প্রথম আলো’র প্রতিনিধি মুক্তার হোসেন, বাসস এর নাটোর জেলা সংবাদাতা ফারাজী আহম্মদ রফিক বাবন, গণমাধ্যম কর্মী কালিদাস রায় ও অমর ডি কস্তা, শেফালী রানী পাল প্রমূখ। 

এ সভায় বক্তারা বলেন, বৈচিত্রে ভরপুর বিভিন্ন জাতি-গোষ্ঠিই আমাদের ঐক্যবদ্ধ জাতিসত্তার ঠিকানা। এই ঐক্যকে সমুন্নত রেখে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। এই লক্ষ্যে পিছিয়ে পড়া বিভিন্ন জনগোষ্ঠির সমস্যা ও উত্তরণের উপায় নিয়ে গণমাধ্যম কর্মীদের কাজ করার অবারিত সুযোগ আছে। এরফলে রাষ্ট্রীয় নীতি নির্ধারণে সহায়ক হবে। সার্বিকভাবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠিসহ সকল জনগোষ্ঠির জীবনমানের উন্নয়ন হবে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪