| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কিছু অসাধু ব্যবসায়ীর কারণেই তেলের সংকট : মির্জা ফখরুল

  • আপডেট টাইম: 24-04-2026 ইং
  • 259 বার পঠিত
কিছু অসাধু ব্যবসায়ীর কারণেই তেলের সংকট : মির্জা ফখরুল

দেশে তেলর কোনও সংকট নেই কিছু অসাধু ব্যবসায়ীর অনৈতিক কর্মকাণ্ডের কারণেই এ পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের দীর্ঘ লাইনের কারণে সৃষ্ট পরিস্থিতিকে ‘কৃত্রিম’ বলেও মন্তব্য করেন তিনি। 

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আন্তর্জাতিক বিভিন্ন অস্থিরতার প্রভাব থাকলেও দেশের জ্বালানি তেল সরবরাহে কোনো ঘাটতি নেই। বরং একটি স্বার্থান্বেষী মহল তেল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করছে এবং কালোবাজারে বিক্রি করছে।

তিনি আরও অভিযোগ করেন, এ ধরনের অনিয়ম দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, সরকার দেশের উন্নয়ন ও অর্থনীতিকে শক্তিশালী করতে নতুন পরিকল্পনা গ্রহণ করেছে এবং সেগুলোর বাস্তবায়ন চলমান রয়েছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪