| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বেশি দামে ডিজেল বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট টাইম: 24-04-2026 ইং
  • 447 বার পঠিত
বেশি দামে ডিজেল বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

বেশি দামে ডিজেল বিক্রির অভিযোগে মেহেরপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে সদর উপজেলার আমঝুপি এলাকায় অবস্থিত মোহসিন ট্রেডার্স এজেন্সিতে অভিযোগের সত্যতা যাচাই করে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল ক্রয় বিক্রির অভিযোগের প্রমাণ পাওয়া যায়।

মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে প্রতিষ্ঠানটির মালিক অভিযোগ স্বীকার করলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারা লঙ্ঘনের দায়ে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে একই দিন রাত সাড়ে ১১টায় মেহেরপুর শহরের হোটেল বাজার মোড় এলাকায় অবস্থিত আমিনুল ট্রেডার্স এজেন্সিতেও অভিযান চালিয়ে সেখানে বেশি দামে তেল বিক্রির প্রমাণ মেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

আরও পড়ুন-  

চুয়াডাঙ্গায় হামে আক্রান্ত প্রথম শিশুর মৃত্যু

উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম জানিয়েছেন, বেশি দামে ডিজেল বিক্রির সংবাদের খবর গোপনে যাচাই-বাছাই করে পরে অভিযোগের সত্যতা পাওয়ায় আইন অনুযায়ী জরিমানা করা হয়। দাম নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


এফএ/ আয়না       

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪