| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

  • আপডেট টাইম: 24-04-2026 ইং
  • 171651 বার পঠিত
ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

ঢাকার ধামরাই উপজেলায় নাহিদা আক্তার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে ধামরাই পৌরসভার লাকুড়িয়াপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত নাহিদা আক্তার ওই এলাকার নানির বাড়িতে বসবাস করতেন। তিনি ধামরাই সেন্ট্রাল স্কুলের ছাত্রী এবং চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তার মা লিজা আক্তার প্রবাসে এবং বাবা নুর হোসেন বরিশালে অবস্থান করছেন।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, ঘটনার সময় নাহিদা নিজ কক্ষে বসে পড়াশোনা করছিলেন। তার নানি দেলোয়ারা বেগম দুধ আনতে বাইরে যাওয়ার আগে তাকে ভেতর থেকে দরজা বন্ধ রাখতে বলে যান। কিছুক্ষণ পর ফিরে এসে তিনি ঘরের দরজা খোলা দেখতে পান। পরে রান্নাঘরে গিয়ে নাহিদাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং গুরুতর আহত অবস্থায় নাহিদাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। নিহতের গলা ও মুখে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন পাওয়া গেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪