| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মানিকগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম: 23-04-2026 ইং
  • 143 বার পঠিত
মানিকগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় রেহেনা আক্তার (৩৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পশ্চিম ভাকুম গ্রামের একটি ঝোপের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, রেহেনা আক্তার প্রবাসে ছিলেন এবং গত বছর দেশে ফেরেন। তিন বছর আগে তার স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়। এরপর থেকে তিনি এক সন্তান নিয়ে ওই গ্রামেই বসবাস করছিলেন। স্থানীয়দের দাবি, তার সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৬টার দিকে এক আত্মীয় বাড়ির পাশের পুকুরপাড় দিয়ে যাওয়ার সময় ঝোপের মধ্যে মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার করেন। পরে স্থানীয়রা এসে তাকে শনাক্ত করেন।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪