| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হামলায় ক্ষতিগ্রস্ত স্কুলের মেরামত করেছে ইরান

  • আপডেট টাইম: 22-04-2026 ইং
  • 992 বার পঠিত
হামলায় ক্ষতিগ্রস্ত স্কুলের মেরামত করেছে ইরান

ইরানের শিক্ষামন্ত্রী আলিরেজা কাজেমী জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত ১৩০০ স্কুলের মধ্যে অর্ধেকের বেশি ৭৭৫টি স্কুল এরইমধ্যে মেরামত করা হয়েছে। তবে তেহরান, কেরমানশাহ, ইসফাহান ও হরমোজগান প্রদেশের প্রায় ২০টি স্কুল সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত স্কুলগুলোর মেরামত কাজ অক্টোবরের মধ্যে শেষ হবে বলে আশা প্রকাশ করে কাজেমী বলেন, হামলা সত্ত্বেও, যুদ্ধ চলাকালীন সময়েও সশরীরে অথবা দূরশিক্ষণের মাধ্যমে শিক্ষা কার্যক্রম অব্যাহত ছিল, যার মধ্যে ইরানিয়ান টেলিভিশন স্কুলও অন্তর্ভুক্ত।

আরও পড়ুন-  

চৌর্যবৃত্তির মাধ্যমে গড়া তহবিল ফ্রিজ করার হুমকি বেসেন্টের

মিনাবের শাহারেহ তাইয়েবেহ বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭০ জনের স্মরণে স্কুলগুলোতে স্মরণসভা করা হয়েছে এবং শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের সুযোগ  দেওয়া হয়েছে। তাইয়েবেহ বালিকা বিদ্যালয়ে নিহতদের মধ্যে অধিকাংশই ছিলেন স্কুলছাত্রী ও শিক্ষিকা।


এফএ/ আয়না     

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪