| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে শুনানি সম্পন্ন

  • আপডেট টাইম: 19-04-2026 ইং
  • 161 বার পঠিত
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে শুনানি সম্পন্ন

মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে জুলাই আন্দোলনে নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন রোববার (১৯ এপ্রিল) তাদের অভিযোগ উপস্থাপনের শুনানি শেষে ট্রাইব্যুনাল আগামী ২৩ এপ্রিল আসামিপক্ষের শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করেছেন।

আরও পড়ুন- 

অনিশ্চয়তায় যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক

শুনানিতে প্রসিকিউশনের পক্ষ থেকে বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরে শামীম ওসমান ও তার সহযোগীরা জুলাই-আগস্টের আন্দোলন দমনে নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার অপরাধে অভিযোগ আনে। আসামিদের বিরুদ্ধে  প্রসিকিউশনের শুনানি শেষে আদালত আসামিপক্ষের বক্তব্য শোনার জন্য আগামী ২৩ এপ্রিল তারিখ নির্ধারণ করেন।

এফএ/ আয়না    

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪