| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অনিশ্চয়তায় যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক

  • আপডেট টাইম: 19-04-2026 ইং
  • 174 বার পঠিত
অনিশ্চয়তায় যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক

পাকিস্তান প্রশাসন দেশ জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জারি করেছে যুক্তরাষ্ট্র ও ইরানের পরবর্তী দফার আলোচনার তারিখ চূড়ান্ত হওয়ার আগেই। নিরাপত্তাজনিত কারণে শনিবার (১৮ এপ্রিল) থেকে ২৬ এপ্রিল পর্যন্ত ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির প্রধান বাস টার্মিনাল সাময়িকভাবে বন্ধ এবং একইসঙ্গে গুরুত্বপূর্ণ কয়েকটি শহরে ভারী ট্রাক চলাচল নিষিদ্ধ করে রাজধানীতে ট্রাফিক নিয়ন্ত্রণ কঠোর করা হয়েছে।  

পাকিস্তানি গণমাধ্যমের ওপর নজরদারি বাড়ানো হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রথম দফা আলোচনার পর থেকে। পাশাপাশি সাংবাদিকদের বিশেষ অনুমতি নিতে হচ্ছে স্পর্শকাতর সংবাদ প্রচারের ক্ষেত্রে। তথ্য নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে ইসলামাবাদকে নিরাপদ অঞ্চল হিসেবে গড়ে তোলার চেষ্টা চলছে।   

আরও পড়ুন- 

৫.৮ মাত্রার ভূমিকম্প ইন্দোনেশিয়ায়

যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের আলোচনার প্রথম দফায় প্রায় ২০ ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক হলেও কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি।  আগামী সোমবার (২০ এপ্রিল) যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফা আলোচনার কথা শোনা গেলেও, তা নাকচ করে দিয়েছে তেহরান।


এফএ/ আয়না   

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪