মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনার মধ্যে ভূমধ্যসাগর থেকে লোহিত সাগরে প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রের বিশ্বের সর্ববৃহৎ বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড। সুয়েজ খাল অতিক্রম করে রণতরীটি এখন লোহিত সাগরে অবস্থান করছে বলে নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।
রণতরীটির সঙ্গে রয়েছে আরও দুটি ডেস্ট্রয়ার 'ইউএসএস মাহান’ ও 'ইউএসএস উইনস্টন এস.চার্চিল' মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে।
জানা গেছে, অগ্নিকাণ্ডের পর মেরামতের উদ্দেশ্যে প্রায় এক মাসেরও বেশি সময় ভূমধ্যসাগরে অবস্থান করেছিল ‘জেরাল্ড ফোর্ড’। সংস্কার শেষে এটিকে পুনরায় সক্রিয় করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লোহিত সাগর অঞ্চলে মোতায়েন করা হয়েছে।
পেন্টাগনের বরাত দিয়ে বলা হয়েছে, এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো সামরিক প্রস্তুতি জোরদার করা। বিশেষ করে চলমান পরিস্থিতিতে যুদ্ধবিরতির মেয়াদ না বাড়লে সম্ভাব্য অভিযান বা প্রতিক্রিয়ায় ব্যবহারের জন্য এই নৌবহরকে প্রস্তুত রাখা হচ্ছে।
হাফিজ/ আয়না নিউজ