| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বৈদ্যুতিক খুঁটির নিচে যুবকের মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম: 18-04-2026 ইং
  • 265 বার পঠিত
বৈদ্যুতিক খুঁটির নিচে যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীর মধ‍্য বাড্ডার বৈশাখি সরণি এলাকায় বৈদ্যুতিক খুঁটির নিচে রাস্তার উপর থেকে মো. জহিরুল ইসলাম (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (১৮ এপ্রিল) দুপুরের উদ্ধারকৃত মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। উত্তর বাড্ডার বাগান বাড়ি ইমন মাস্টারের বাড়িতে বসবাস করা নিহত যুবকের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানার নাগেরগাঁও গ্রামে। তার বাবার নাম রফিকুল ইসলাম। 

আরও পড়ুন- 

সাতক্ষীরার উন্নয়নে ২১ দফা প্রস্তাব

বাড্ডা থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মেঝবাহ উদ্দিন জানান, ৯৯৯-এ খবর পেয়ে আমরা আজ সকাল সোয়া পাঁচটার দিকে মধ্য বাড্ডা বৈশাখি সরণি ৯০/১ ঠিকানার বাসার সামনের পাকা রাস্তার উপর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। স্থানীয়দের কাছ থেকে জানা যায়,বৈদ্যুতিক তার চুরি করে কাটার সময় জহিরুল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উপর থেকে নিচে পড়ে মৃত্যু বরণ করে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে আসার পরে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


এফএ/ আয়না   

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪