সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরা শহরের পলাশপোলের মধুমালার ডাংঙ্গী এলাকা থেকে ২হাজার ৫২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারি ইয়াসিন আরাফাতকে আটক করেছে র্যাব। শুক্রবার (১৭এপ্রিল) রাত ২ টায় তাকে আটক করা হয়। সাতক্ষীরা র্যাব-৬ শনিবার (১৮এপ্রিল) দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ।
র্যাব জানায়, ইয়াসিন আরাফাত দীর্ঘদিন ধরে সাতক্ষীরা শহরের বিভিন্ন এলাকায় মাদকের কারবার চালিয়ে আসছিলেন। পলাশপুল এলাকার মধুমালার ডাংঙিকে কেন্দ্র করে গড়ে ওঠা মাদক সিন্ডিকেটটি স্থানীয় যুবসমাজের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব বেশ কিছুদিন ধরেই তাকে আটকের চেষ্টা চালাচ্ছিল। আটককৃত ইয়াসিন আরাফাতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন-
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন,আটককৃত ইয়াসিন আরাফাতকে আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানো হয়েছে।
এফএ/ আয়না