তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে শনিবার (১৮ এপ্রিল) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনপি সরকারের বিগত দুই মাসের সাফল্যের সাতটি বিষয় তুলে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেছেন,গত দুই মাসে সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে। বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে বিশেষত প্রধানমন্ত্রীর জনগণের সংগে সাধারণ মানুষের মতো চলাফেরা এবং নিরাপত্তার বাহুল্যের তোয়াক্কা না করা।
জনগণের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমান তার দেয়া প্রত্যেকটি প্রতিশ্রুতি পালন করার চেষ্টা করছেন উল্লেখ করেন সালেহ শিবলী বলেন, বর্তমান সরকারের সবচেয়ে বড় সাফল্য হলো বাংলাদেশের জনগণ তারেক রহমানকে বিশ্বাস করেছেন এবং তিনিও জনগণের ওপর আস্থা রেখেছেন।
আরও পড়ুন-
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান মন্তব্য করেছেন দেশ সেবা করার জন্যই প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণ করেছেন। জনকল্যাণমূলক কাজগুলো সম্পন্ন করার লক্ষ্যেই দায়িত্বভার গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সিনিয়র সদস্যরা উপস্থিত ছিলেন।
এফএ/ আয়না