শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ‘নীরব বহিষ্কার’ বা ‘সাইলেন্ট এক্সপেল’ ব্যবস্থা উঠে যাচ্ছে। শনিবার (১৮ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক সভায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালায় এ সিদ্ধান্ত হয়।
আরও পড়ুন-
শিক্ষার্থীদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন,এসএসসি ও সমমান পরীক্ষায় সাইলেন্ট এক্সপেল বা নীরব বহিষ্কার বলে কিছু নেই। ভুলবশত পুরোনো একটি আইন অনলাইনে আপলোড করা হয়েছিল।
এফএ/ আয়না