| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিজের অস্ত্রের গুলিতে পুলিশ সদস্যের আত্মহত্যা

  • আপডেট টাইম: 18-04-2026 ইং
  • 354 বার পঠিত
নিজের অস্ত্রের গুলিতে পুলিশ সদস্যের আত্মহত্যা

খুলনা রেলওয়ে পুলিশের এক সদস্য কর্তব্যরত অবস্থায় ‘নিজের অস্ত্রের গুলিতে’ আত্মহত্যা করেছেন। শনিবার (১৮ এপ্রিল) ভোরে নগরের সোনাডাঙ্গা আবাসিক এলাকার (দ্বিতীয় পর্যায়) খুলনা রেলওয়ে জেলা কার্যালয়ে এ ঘটনা ঘটে। মৃত কনস্টেবল সম্রাট বিশ্বাস (২৭) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শৈলেন বিশ্বাসের ছেলে। 

আরও পড়ুন-

বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

মৃত্যুর বিষয়টি খুলনা রেলওয়ে পুলিশের পুলিশ সুপার আহমেদ মাঈনুল হাসান নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ‘সম্রাট বিশ্বাস আজ ভোরে অস্ত্রাগার (ম্যাগাজিন গার্ড) এলাকায় দায়িত্ব পালন করা অবস্থায় আনুমানিক ভোর সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে নিজের ইস্যুকৃত চাইনিজ রাইফেল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেন।’


এফএ/ আয়না    

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪