| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

  • আপডেট টাইম: 18-04-2026 ইং
  • 516 বার পঠিত
বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

তুরস্কে আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামের সাইডলাইনে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) আনতালিয়ায় কূটনীতিকদের বৈশ্বিক সম্মেলনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপি সরকার গঠনের পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের এটি প্রথম বৈঠক।

সম্মেলনের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আমি আনন্দিত স্যোশাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে একথা উল্লেখ করেন ইসহাক দার। বৈঠকে পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক জোরদার করা এবং আলোচনা সহজতর করার ক্ষেত্রে পাকিস্তানের ভূমিকাসহ আঞ্চলিক উন্নয়ন নিয়ে মতবিনিময় করা হয়েছে বলে জানিয়ে তিনি বলেন,আমি ইতিবাচক এবং দূরদর্শী সম্পর্কের অপেক্ষায় রয়েছি। 

আরও পড়ুন-

ট্রাম্প চুক্তির জন্য সময় বেঁধে দিলেন ইরানকে

ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইল যুদ্ধের উত্তেজনা প্রশমনে পাকিস্তান সরকারের প্রচেষ্টার প্রশংসা করে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, আমি পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারকে গভীরভাবে ধন্যবাদ জানাতে চাই, অত্যন্ত অশান্ত একটি অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য অসাধারণ ও ঐতিহাসিক প্রচেষ্টার জন্য। চলমান প্রচেষ্টার প্রতিক্রিয়ায় তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের অর্থনৈতিক প্রভাব থেকে নিজেকে একা কোনও দেশ রক্ষা করতে সক্ষম হবে না। আমাদের একসঙ্গে নিজেদের নিরোধক করতে হবে।

তুরস্কে আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামের সম্মেলনে শেষে রোববার (১৯ এপ্রিল) বেলজিয়ামের ব্রাসেলস যাবেন ড. খলিলুর রহমান। এরপর তার ইথিওপিয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন ।


এফএ/ আয়না

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪