| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজ প্রথম হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম: 17-04-2026 ইং
  • 1679 বার পঠিত
আজ প্রথম হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১১টা ৩৫ মিনিটে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। আজ রাত সাড়ে ১২টায় ৪১৯ যাত্রী নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে এবারের প্রথম ফ্লাইটটি ছেড়ে যাবে। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে এ উপলক্ষে চলছে শেষ প্রস্তুতি।  এছাড়াও ১৭১ জনের মেডিক্যাল টিম এরই মধ্যে সৌদি আরবে পৌঁছেছে।

ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক জানিয়েছেন, আজ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৬টি, সাউদিয়া এয়ারলাইনসের ৩টি ও ফ্লাইনাস এয়ারলাইনসের ৩টিসহ মোট ১৪টি ফ্লাইটে ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী এ বছর হজ পালনে যাবেন। এদের মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি মাধ্যমে এবং হজ এজেন্সির মাধ্যমে ৭৩ হাজার ৯৩৫ জন জাবেন। 

আরও পড়ুন-

গুলশানে সিসা বারে অভিযান ম্যানেজার আটক

সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত হজচুক্তি অনুসারে মোট হজযাত্রীর শতকরা ৫০ ভাগ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহণ করবে। বাকি ৫০ ভাগের মধ্যে সৌদি আরবের সাউদিয়া শতকরা ৩৫ ভাগ ও ফ্লাইনাস ১৫ ভাগ হজযাত্রী পরিবহণ করবে বলে জানা গেছে। ২১ মে প্রি-হজ ফ্লাইট শেষ হবে। ২০৭টি  প্রি-হজ ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০২টি, সাউদিয়ার ৭৫ টি ও ফ্লাইনাস ৩০টি ফ্লাইট পরিচালনা করবে। 

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে হতে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং সেটি ১ জুলাই শেষ হবে।


 এফএ/ আয়না 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪