| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১ কোটি টাকার কোকেনসহ গ্রেফতার ২

  • আপডেট টাইম: 15-04-2026 ইং
  • 2394 বার পঠিত
১ কোটি টাকার কোকেনসহ গ্রেফতার ২

৪৮০ গ্রাম কোকেনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১। রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৪ এপ্রিল) র‍্যাব-১ অভিযান চালিয়ে দুপুর ১টা ৩০ মিনিটে মো. সাইদুজ্জামান কাজল (৪৭) ও মো. মজনু মিয়াকে (৪৬) ৪৮০ গ্রাম কোকেনসহ গ্রেফতার করা হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‍্যাব-১। 

উত্তরা পশ্চিম থানাধীন ফিফট অ্যালায়েন্স গ্লোবাল ট্রেডিং লিমিটেডের ৪র্থ তলার অভ্যর্থনা কক্ষের সামনে কয়েকজন মাদক ব্যবসায়ী কোকেন বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে এমন খবরে র‍্যাব-১ এর একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। 

আরও পড়ুন-

৬৩০ কার্টন সিগারেট ও স্মার্টফোন জব্দ

গ্রেফতার হওয়া সাইদুজ্জামান কাজল দক্ষিণখান থানাধীন আজমপুর কাঁচাবাজার এলাকার এবং মজনু মিয়া ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার বলে জানিয়েছে র‍্যাব।গ্রেফতারকৃত আসামি ও জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।


এফএ/ আয়না টিভি 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪