| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুমিল্লার দাউদকান্দিতে ট্রাক উল্টে সাতজন নিহত

  • আপডেট টাইম: 14-04-2026 ইং
  • 5474 বার পঠিত
কুমিল্লার দাউদকান্দিতে ট্রাক উল্টে সাতজন নিহত

কুমিল্লার দাউদকান্দিতে একটি চালবোঝাই ট্রাক উল্টে সাতজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোররাত ৩টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার হাসানপুর তাসফিন পাম্পের উল্টো দিকে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দাউদকান্দি হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার নিহত ৭ জনের পরিচয় নিশ্চিত করে জানিয়েছেন নিহতরা হলেন দিনাজপুরের নবাবগঞ্জ থানার খালিবপুর এলাকার মো. আজাদের ছেলে আফজাল হোসেন (৩৫), একই গ্রামের আলমের ছেলে সোহরাব হোসেন (৪০), ফজলুর রহমানের ছেলে সালেক (৪৫), বিরাপুর উপজেলার ভাইঘর উপজেলার উপজেলার পলাশের ছেলে সুমন (২১), একই গ্রামের বিষ্ণু (৩৫)৷ মজিরুল ইসলামের ছেলে আবু হোসেন (৩০), রাকিবুল্লাহর ছেলে আব্দুর রশিদ (৫৫)। 

আরও পড়ুন-

রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণের বর্ণিল আয়োজন

পুলিশ সুত্রে জানা যায়, দিনাজপুর থেকে চট্রগ্রামে যাওয়ার সময় চালবোঝাই করা ট্রাকটি ভোররাত ৩টায় দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের খাদে পড়ে গেলে ট্রাকের ওপরে থাকা ১৩ জন চাপা পড়লে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। 

ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাক উদ্ধারে অভিযান চালিয়েছে জানিয়ে ওসি ইকবাল বাহার বলেন নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। স্বজনরা এলে তাদের কাছ মরদেহ বুঝিয়ে দেওয়া হবে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।



এফএ/ আয়না টিভি 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪