| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণের বর্ণিল আয়োজন

  • আপডেট টাইম: 14-04-2026 ইং
  • 5589 বার পঠিত
রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণের বর্ণিল আয়োজন

জাগো আলোক-লগনে গানের মাধ্যমে  ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান শুরু হয়েছে রাজধানীর রমনার বটমূলে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৬টা ১৫ মিনিটে বর্ষ বরণের এ বর্ণিল আয়োজনে এ কী সুগন্ধহিল্লোল বহিল’ ও ‘তোমার হাতের রাখীখানি বাঁধো আমার দখিন-হাতে’ গান দুটি পরিবেশনায় দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংস্থা ছায়ানট পহেলা বৈশাখের উৎসবকে প্রাণবন্ত করে তোলে। বাংলা নববর্ষ ১৪৩৩ কে বরণ করে নেওয়ার এই প্রভাতি অনুষ্ঠানে এবারের মূল ভাবনা ‘চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির’।

এবারের বৈশাখী আয়োজনে পরিবেশিত মোট ২২টি গানের এর মধ্যে ৮টি সম্মেলক গান, ১৪টি একক কণ্ঠের আর পাঠ থাকবে দুটি। ছায়ানটের শিশু বিভাগের শিক্ষার্থীসহ সব বিভাগের শিক্ষার্থী, শিক্ষক ও বিশিষ্ট শিল্পী মিলিয়ে প্রায় ২০০ শিল্পী অনুষ্ঠানে অংশ নেবে এতে।

আরও পড়ুন-

কঠোর নিরাপত্তা বলয়ে বৈশাখী শোভাযাত্রা

অনুষ্ঠানটি সাজানো হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, লালন সাঁই, দ্বিজেন্দ্রলাল রায়, অজয় ভট্টাচার্য, আবদুল লতিফ, জ্যোতিরিন্দ্র মৈত্রের পাশাপাশি লোকগান দিয়ে। রমনার এই বটমূলে দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংস্থা ছায়ানট ১৯৬৭ সাল থেকে পয়লা বৈশাখে বর্ষবরণের অনুষ্ঠানের আয়োজন করে সংগীতের ভেতর দিয়ে বাঙালি জাতিসত্তার পরিচয়কে তুলে ধরে। পয়লা বৈশাখের এই অনুষ্ঠান কালক্রমে এখন দেশের সব ধর্ম, বর্ণের মানুষের কাছে এক অভিন্ন উৎসবে পরিণত হয়েছে।


এফএ/ আয়না টিভি 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪