| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সপ্তাহের প্রথম কার্যদিবসে ১৭২ কোটি টাকা লেনদেন শেয়ারবাজারে

  • আপডেট টাইম: 12-04-2026 ইং
  • 7715 বার পঠিত
সপ্তাহের প্রথম কার্যদিবসে ১৭২ কোটি টাকা লেনদেন শেয়ারবাজারে

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১২ এপ্রিল) লেনদেন শুরুর প্রথম আধা ঘণ্টায় বাজারে ১৭২ কোটি টাকার  লেনদেন হয়েছে। অধিকাংশ শেয়ার ও ইউনিটের দাম বৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। উত্থানের বাজারে ক্রেতা-বিক্রেতার ভালো উপস্থিতি থাকায় লেনদেন শুরুর প্রথম আধা ঘণ্টায় বেশি সংখ্যক সিকিউরিটিজের মূল্যসূচক বেড়েছে।

আরও পড়ুন-

তেজগাঁয় ২৪ ঘণ্টা বিশেষ অভিযান গ্রেফতার ৫২

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ শেয়ার ও ইউনিটের দাম বৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন শুরু হলে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে। বাছাই করা ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ৭ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৫ পয়েন্টে অবস্থান করছে। গত বৃহস্পতিবার পূর্ণ কার্যদিবসে এক্সচেঞ্জটিতে ৭৭৬ কোটি ৮৬ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়।



এফএ/ আয়না টিভি     

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪