| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরান–যুক্তরাষ্ট্র আলোচনায় উঠে এলো ৫ গুরুত্বপূর্ণ ইস্যু

  • আপডেট টাইম: 12-04-2026 ইং
  • 15361 বার পঠিত
ইরান–যুক্তরাষ্ট্র আলোচনায় উঠে এলো ৫ গুরুত্বপূর্ণ ইস্যু

পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে টানা ২১ ঘণ্টার উচ্চপর্যায়ের কূটনৈতিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে চলা এই আলোচনায় দুই দেশের প্রতিনিধিরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করেন। বৈঠকে সমঝোতা না হওয়ায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল ইতোমধ্যে ইসলামাবাদ ত্যাগ করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানান, ইরানের প্রতিনিধি দলের জন্য দিনটি ছিল অত্যন্ত ব্যস্ত ও দীর্ঘ। তিনি বলেন, আলোচনার পুরো সময়জুড়ে একাধিক বার্তা ও দলিল আদান-প্রদান হয়েছে, যা দুই পক্ষের মধ্যে সংলাপের গুরুত্বকে তুলে ধরে।

আরও পড়ুন :

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি অভিযোগ

বাঘাইয়ের মতে, বৈঠকে পাঁচটি গুরুত্বপূর্ণ ইস্যু বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। এগুলো হলো হরমুজ প্রণালির নিরাপত্তা, ইরানের পারমাণবিক কর্মসূচি, যুদ্ধজনিত ক্ষতিপূরণ, ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং অঞ্চলজুড়ে চলমান সংঘাতের অবসান।

তবে আলোচনার ফলাফল নিয়ে এখনই আশাবাদী হতে নারাজ তেহরান। বিবৃতিতে সতর্ক অবস্থান তুলে ধরে বাঘাই বলেন, এই কূটনৈতিক প্রক্রিয়ার সফলতা অনেকটাই নির্ভর করছে অপর পক্ষের আন্তরিকতা ও সদিচ্ছার ওপর। তিনি জোর দিয়ে বলেন, অতিরিক্ত দাবি ও অবৈধ শর্ত পরিহার করে ইরানের ন্যায্য অধিকার ও স্বার্থকে স্বীকৃতি দেওয়া জরুরি।

আরও পড়ুন :

২১ ঘণ্টার আলোচনার ফলাফল শূন্য : ভ্যান্স

বিবৃতির শেষে এই গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজনের জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছে ইরান। বিশ্লেষকদের মতে, দীর্ঘ এই আলোচনা মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা কমাতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তবে এর কার্যকর ফল পেতে আরও সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।

হাফিজ/ আয়না নিউজ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪