| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সারা দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ জনের মৃত্যু

  • আপডেট টাইম: 07-04-2026 ইং
  • 2798 বার পঠিত
সারা দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ জনের মৃত্যু

দেশে আবারও উদ্বেগজনক হারে বাড়ছে হাম রোগের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে মোট ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০ জন সন্দেহভাজন হাম রোগী এবং একজন নিশ্চিতভাবে হাম আক্রান্ত ছিলেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১,২৩৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। আর ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯,৮৮৩ জনে।

একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২২৪ জন। ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত নিশ্চিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৩৯৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬,৮৮৩ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪,৬৩৫ জন।

মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে সবচেয়ে বেশি ৬ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। জেলা হিসাবেও ঢাকাতেই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে ১ জনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে।

অন্যদিকে, একই সময়ে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা ১০ জন। আর ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৮ জনে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার করা এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪