শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে ‘এসইওকে হেলথকেয়ার’ এবং ‘আমরা নারী’ যৌথ আয়োজনে ‘ক্যান্সার সচেতনতা জ্ঞান বিনিময় : প্রাথমিক শনাক্তকরণ, প্রতিরোধ এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন এবং স্কুল অফ লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. মো. ফারুক মিয়া।
এছাড়া এসইওকে হেলথকেয়ারের সহ-প্রতিষ্ঠাতা ফারহানা হাসনা তুলি, আমরা নারী এবং আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট-এর প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী এমএম জাহিদুর রহমান, চীনের মডার্ন ক্যানসার হসপিটাল গুয়াংজু (MCHC)-এর আন্তর্জাতিক অনকোলজি ওয়ার্ডের উপ-পরিচালক ও সহযোগী প্রধান চিকিৎসক লিন জিং এবং চীনের মডার্ন ক্যানসার হসপিটাল গুয়াংজু (MCHC)-এর বাংলাদেশের কান্ট্রি ইনচার্জ এমিলি সি বক্তব্য রাখেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী সেমিনারে অংশগ্রহণ করেন।
এফ এ / আয়না টিভি