রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরুর তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (৭ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ও ‘এ’ ইউনিটের কো-অর্ডিনেটর অধ্যাপক মোহাম্মদ বেলাল হোসেন এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন বর্তমানে ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। আগামী ১০ মে থেকে ক্লাস শুরু হবে।
গত ২২ ফেব্রুয়ারি থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের বিভাগ পছন্দক্রম পূরণ প্রক্রিয়া শুরু হয়। এখন পর্যন্ত ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটের বিষয়ভিত্তিক দ্বিতীয় সাবজেক্ট চয়েজ লিস্ট প্রকাশিত হয়েছে। এবারের ভর্তি পরীক্ষা ‘সি’ ইউনিট (বিজ্ঞান) দিয়ে শুরু হয়। গত ১৬ জানুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান), ১৭ জানুয়ারি ‘এ’ ইউনিট (মানবিক) এবং ২৪ জানুয়ারি ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কোনো সিলেকশন ছাড়া প্রথম শিফটে বেলা ১১টা থেকে দুপুর ১২টা এবং দ্বিতীয় শিফটে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এছাড়া এবারের ভর্তি পরীক্ষা রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুর ও বরিশাল বিভাগে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।
এফ এ / আয়না টিভি