| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলের ৫ দিনের কর্মসূচি

  • আপডেট টাইম: 07-04-2026 ইং
  • 2502 বার পঠিত
গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলের ৫ দিনের কর্মসূচি

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক। এর আগে সকাল ১০টা থেকে একই দাবিতে জোটভুক্ত ১১ দলের শীর্ষ নেতারা জরুরি বৈঠক করেন।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৯ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত সারাদেশে লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রম পরিচালিত হবে। এছাড়া ১১ এপ্রিল দেশের সব মহানগরীতে এবং ১২ এপ্রিল সব জেলায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। কর্মসূচির শেষ দিন ১৩ এপ্রিল রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে একটি জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে মাওলানা মামুনুল হক অভিযোগ করেন, সরকার গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি করছে এবং নানা ছলচাতুরির আশ্রয় নিচ্ছে। 

তিনি বলেন, সরকার সুস্পষ্টভাবে জনগণের ম্যান্ডেটকে অপমান করেছে।

তিনি আরও বলেন, দায়িত্বশীল বিরোধী দল হিসেবে আমরা চুপ থাকতে পারি না। ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখে দিতে আমরা বদ্ধপরিকর। গণভোটের রায় যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে এবং এই দাবিতে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

জোটের নেতারা আশা প্রকাশ করেন, তাদের ঘোষিত কর্মসূচির মাধ্যমে জনমত আরও সুসংগঠিত হবে এবং সরকারকে দাবি বাস্তবায়নে বাধ্য করা সম্ভব হবে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪