বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী বিবি সাওদা (৩৭) ওরফে সাওদা সুমিকে জামিন দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৭ এপ্রিল) তিনি ভোলার আদালত থেকে জামিন পান। সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে বিষয়টি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান।
পোস্টে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, বোন সাওদা সুমি মুক্ত।’
এর আগে গত রোববার রাতে ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আদর্শ একাডেমি সড়কের এক বাসা থেকে সুমিকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে দণ্ডবিধির ৫৪ ধারায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
হাফিজ/ আয়না নিউজ