নীলফামারী প্রেসক্লাবের সভাপতি পদে ভাগাভাগি দায়িত্বে থাকছেন দুই প্রার্থী। নীলফামারী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সমান ভোট পাওয়ায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। গতকাল সোমবার (৬ এপ্রিল) প্রেসক্লাব মিলনায়তনে বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে হাসান রাব্বী প্রধান (আরটিভি) ও মনঞ্জুরুল আলম সিয়াম (মাছরাঙা টেলিভিশন) সমান ভোট পাওয়ায় তারা এক বছর করে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। এদিকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মিল্লাদুর রহমান মামুন (এটিএন নিউজ)।
এছাড়া বিভিন্ন পদে নির্বাচিত অন্য সদস্যদের মধ্যে রয়েছেন, সহ-সভাপতি চারটি পদে ভুবন রায় নিখিল (বাসস), আনোয়ারুল আলম প্রধান (চ্যানেল আই), শীষ রহমান (ইত্তেফাক), মোস্তাফিজুর রহমান সবুজ (সাপ্তাহিক নীল চোখ), যুগ্ম সাধারণ সম্পাদক পদে নাসির উদ্দিন শাহ মিলন (দিনকাল), আব্দুর রশিদ শাহ (নিউজ ২৪), দপ্তর সম্পাদক পদে এমআর চৌধুরী রাজু (ডেইলি সান), অর্থ সম্পাদক পদে এম আবুল হোসেন শাহ (বাণিজ্য প্রতিদিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নাঈম শাহ (কালের কণ্ঠ), ক্রীড়া সম্পাদক পদে মোশাররফ হোসেন (খোলা কাগজ) নির্বাচিত হয়েছেন।
নির্বাহী পদে নির্বাচিত হয়েছেন, মীর মাহমুদুল হাসান আস্তাক (প্রথম আলো), কাজী মাহবুবুল হক দোদুল (নীলকথা), সাদেকুর রহমান শাহ স্কলার (আজকের বিজনেস বাংলাদেশ), বাপ্পী রহমান (নিউ এইজ), বিএম খাজা নেওয়াজ (আমার বার্তা), মুসফিকুর রহমান সৈকত (ইনকিলাব), আলী সাদ্দাম (সিএন বাংলা)।
এছাড়া কার্যনির্বাহী পরিষদের ২১টি পদের মধ্যে ১৯টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। অপর দুটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাহিত্য, সংস্কৃতি ও পাঠাগার বিষয়ক সম্পাদক পদে আব্দুল বারী (বাংলাদেশ প্রতিদিন), তথ্যপ্রযুক্তি ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে আরিফুল ইসলাম (আমাদের পত্রিকা) ।
প্রধান নির্বাচন কমিশনার মো. সামসুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, প্রেসক্লাবের ৫২ জনের মধ্যে ৪৯ জন ভোট দিয়েছেন এবং ৭টি ভোট বাতিল ঘোষণা করা হয়েছে।
এফ এ / আয়না টিভি