| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুমিল্লায় তিন বাসে আগুন

  • আপডেট টাইম: 05-04-2026 ইং
  • 208892 বার পঠিত
কুমিল্লায় তিন বাসে আগুন

কুমিল্লার জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা পরিত্যক্ত তিনটি ‘রয়েল কোচ’ এসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৫ এপ্রিল) দুপুরে হঠাৎ বাস তিনটিতে আগুন লাগলে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। 

স্থানীয় সুত্রে জানা যায়,রয়েল কোচের বিকল বাস তিনটিতে নিয়মিত মাদকের আসর বসায় বিভিন্ন রুটে চলাচলকারী বাসের চালক এবং হেলপাররা। রোববার দুপুরে আগুন লাগার কিছুক্ষণ আগে একটি বাস থেকে ৫ জন মাদক সেবী বের হয়ে আসার পর পরই বাস তিনটিতে আগুন লাগার ঘটনা ঘটে। গ্যাস লাইটার বিস্ফোরণ ঘটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

স্থানীয়রা তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। আগুন নিয়ন্ত্রণে আসার আগেই বাস তিনটির লোহার অবকাঠামো ছাড়া সব কিছু পুড়ে যায়।

কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাইফুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ পাঠানো হয়েছে। মাদকসহ আগুন লাগার সঠিক কারণ অনুসন্ধানে কাজ চলছে। 


ফার এ / আয়না টিভি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪