| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় আগুন: মৃত বেড়ে ৬

  • আপডেট টাইম: 05-04-2026 ইং
  • 209113 বার পঠিত
কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় আগুন: মৃত বেড়ে ৬

ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ আগুনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত দুজন।

শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাত সোয়া ১২টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এক বার্তায় জানান, ধ্বংসস্তূপ থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে বিকালে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন পাঁচজনের লাশ উদ্ধারের কথা জানিয়েছিলেন।

ঘটনাটি ঘটে শনিবার বেলা একটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নের কদমতলী ডিপজল গলি সড়ক এলাকায় অবস্থিত একটি গ্যাস লাইটার কারখানায়। আগুন লাগার পর ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর বেলা আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে বিকেল পৌনে পাঁচটার দিকে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়।

আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থল থেকে প্রথমে পাঁচজনের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়, যাদের মধ্যে তিনজন নারী বলে জানিয়েছে পুলিশ। নিহতদের মধ্যে এখন পর্যন্ত একজনের পরিচয় শনাক্ত করা গেছে। এছাড়া আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। অপারেশনস ও মেইনটেন্যান্স বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসানকে কমিটির প্রধান করা হয়েছে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪