| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অসহায় টুলি বেগমের পাশে প্রধানমন্ত্রীর সহায়তা

  • আপডেট টাইম: 03-04-2026 ইং
  • 210754 বার পঠিত
অসহায় টুলি বেগমের পাশে প্রধানমন্ত্রীর সহায়তা

রাজশাহীর পবা উপজেলার বড়গাছি মালপাড়া গ্রামের সংগ্রামী নারী টুলি বেগম, যিনি দীর্ঘদিন ধরে অন্যের অটোরিকশা ভাড়া নিয়ে জীবিকা নির্বাহ করতেন, এবার পেলেন নিজের অটোরিকশা। জীবনের প্রতিকূলতা জয় করে এগিয়ে চলা এই নারীর গল্প পৌঁছে যায় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কাছে। বিষয়টি জানার পরই তিনি টুলির পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে প্রধানমন্ত্রীর নির্দেশে টুলির বাড়িতে যান ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ও নরসিংদী-রায়পুরা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এবং রাজশাহী সিটি করপোরেশন-এর প্রশাসক মাহফুজুর রহমান রিটনসহ একটি প্রতিনিধি দল। 

এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে টুলি বেগমের হাতে তুলে দেওয়া হয় একটি নতুন ব্যাটারিচালিত অটোরিকশা। পাশাপাশি তাকে আর্থিক সহায়তাও প্রদান করা হয়।

উপহার পেয়ে আবেগাপ্লুত টুলি বেগম জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান অনেক বড় মনের মানুষ। আমি কতটা খুশি, তা ভাষায় প্রকাশ করতে পারছি না। আমি তার জন্য দোয়া করি।

ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, টুলি বেগমের কষ্টের জীবন সম্পর্কে জানার পর প্রধানমন্ত্রী দ্রুত তাকে সহায়তার নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুযায়ী তারা তার পাশে দাঁড়িয়েছেন।

মাহফুজুর রহমান রিটন জানান, কোনো অসহায় মানুষের খবর পেলেই প্রধানমন্ত্রী দ্রুত সহায়তার ব্যবস্থা করেন। টুলি বেগমের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি।

এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্থানীয়দের মতে, এই সহায়তা টুলি বেগমের জীবনে নতুন আশার আলো হয়ে এসেছে এবং তার সংগ্রামী পথচলাকে আরও সহজ করবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪