সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে এক যাত্রীবাহী বাস উল্টে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (৩ এপ্রিল) ভোর ১১টার দিকে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী বাসটি উপজেলার নলকা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। বাসটি মহাসড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাসটি যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি মহাসড়কের আইল্যান্ডের (ডিভাইডার) সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
তিনি আরও জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠান। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এছাড়া, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের কাজও চলছে।