| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নবজাতককে নদীতে ফেলে হত্যাচেষ্টা মায়ের

  • আপডেট টাইম: 03-04-2026 ইং
  • 210921 বার পঠিত
নবজাতককে নদীতে ফেলে হত্যাচেষ্টা মায়ের

নারায়ণগঞ্জের বন্দরে এক মা অভাবের তাড়নায় তার নবজাতক কন্যাকে হত্যার চেষ্টা করেছেন। বুধবার রাত ২টার দিকে বক্তারকান্দীর মোজাম্মেল মিয়ার ভাড়াটিয়া বাড়িতে গৃহবধূ রাহেনা বেগমের জন্ম হওয়া নবজাতককে বৃহস্পতিবার সকালে তিনি প্লাস্টিকের ব্যাগে ভরে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেন।

খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ব্যাগ থেকে শিশুটিকে জীবিত উদ্ধার করেন এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেন। খবর পেয়ে বন্দর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আরিফ তালুকদার ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে থানায় নিয়ে আসেন এবং প্রাথমিক চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

পরিবার সূত্রে জানা গেছে, রাহেনা বেগমের স্বামী আব্দুল মালেক শারীরিক প্রতিবন্ধী হলেও পেশায় রিকশাচালক। তাদের তিনটি সন্তান রয়েছে। পরিবারটি এক সপ্তাহ আগে বক্তারকান্দীতে ভাড়া বাসায় উঠেছে। দীর্ঘদিনের আর্থিক সংকটের কারণে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশ মামলার প্রস্তুতি নিচ্ছে এবং ঘটনার সঠিক কারণ তদন্ত করা হচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪